# রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-23
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rashtrptir-ekant-scib-hlen-abu-auyal](https://dailyfulki.com/article/rashtrptir-ekant-scib-hlen-abu-auyal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10431.md](https://dailyfulki.com/news/10431.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, মো. আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন রাষ্ট্রপতির পদে বহাল থাকবেন অথবা রাষ্ট্রপতি যত দিন মো. আবু আউয়ালকে একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
