# আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-bipul-priman-deseey-ostrsh-greptar-8](https://dailyfulki.com/article/asuliyay-bipul-priman-deseey-ostrsh-greptar-8)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1042.md](https://dailyfulki.com/news/1042.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চলিয়ে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (০৪ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু এবং কিশোর গ্যাংয়ের সদস্য রোমান ইসলাম, মোঃ স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন। এ সময় নুরুল হক নামের আরও একজনকে আটক করা হয়। 

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনী ছাত্র-জনতা হত্যা মামলা আসামী, অস্ত্র মামলার আসামী এবং কিশোর গ্যাংয়ের সদস্য সহ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
