# অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/olp-smye-jngner-sb-prtzasa-puurn-kra-smvb-ny-panismpdmntree](https://dailyfulki.com/article/olp-smye-jngner-sb-prtzasa-puurn-kra-smvb-ny-panismpdmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10419.md](https://dailyfulki.com/news/10419.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, একজন রাজনীতিবিদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে। বর্তমান সরকার সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
 

তিনি আরো উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। তবে বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করে দেশের সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
