# কেরানীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/keraneegnje-dui-madksebeeke-karadnd](https://dailyfulki.com/article/keraneegnje-dui-madksebeeke-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10396.md](https://dailyfulki.com/news/10396.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :  কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে জানে আলম ও শাহীন নামের দুই মাদক সেবিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার রোহিতপুর ইউনিয়নের সাহাপুর আশ্রয়ণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে জানে আলম ও শাহীন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে জানানো হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জানে আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শাহীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। মাদক কারবারি বা সেবনকারি কারো সাথে কোন আপোষ নাই। সে যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে।  

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
