# স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন রিজভী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-21
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sthaneey-srkar-nirwacn-niye-ze-barta-dilen-rijvee](https://dailyfulki.com/article/sthaneey-srkar-nirwacn-niye-ze-barta-dilen-rijvee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10395.md](https://dailyfulki.com/news/10395.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি। এমনটি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলীয় চেয়ারম্যানের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এর আগে সন্ধ্যায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলের তৃণমূল সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এমন সাংগঠনিক বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
