# সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-19
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sabek-prtimntree-stees-cndr-raz-ar-nei](https://dailyfulki.com/article/sabek-prtimntree-stees-cndr-raz-ar-nei)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10354.md](https://dailyfulki.com/news/10354.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে অরবিন্দু রায়।

সতীশ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ জন্মস্থান বিরলের মঙ্গলপুরে শোকের ছায়া নেমে আসে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় ছিলেন দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সতীশ চন্দ্র রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
