# সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-18
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-3-bidesi-agneyastrsh-haikka-dakat-greptar](https://dailyfulki.com/article/savare-3-bidesi-agneyastrsh-haikka-dakat-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10341.md](https://dailyfulki.com/news/10341.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকা থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা’ ডাকাতকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে তার কাছ থেকে দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১-এর পাইকপাড়ায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরবেন র্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
