# একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-17
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ekadser-vrti-neetimala-cuurant-krte-kmiti](https://dailyfulki.com/article/ekadser-vrti-neetimala-cuurant-krte-kmiti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10297.md](https://dailyfulki.com/news/10297.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা চূড়ান্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা চূড়ান্ত করতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রবিবার মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। তবে নীতিমালা চূড়ান্ত হয়নি।

তিনটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি প্রতিবেদন দিলে নীতিমালা চূড়ান্ত করা হবে।

 

ভর্তি কার্যক্রমের খসড়া রোডম্যাপ নিয়ে তিনি এর আগে জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি শেষে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
