# ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhakash-aspaser-elakay-mrridu-vuumikmp-onuvuut](https://dailyfulki.com/article/dhakash-aspaser-elakay-mrridu-vuumikmp-onuvuut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10292.md](https://dailyfulki.com/news/10292.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা হলো ৩ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্বল্পমাত্রার এ ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
