# কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kisorgnjer-pthe-prdhanmntree](https://dailyfulki.com/article/kisorgnjer-pthe-prdhanmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10273.md](https://dailyfulki.com/news/10273.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের অনুদান ও সম্মানি প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
