# এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা হলেন ঢাকার পুলিশ সুপার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/esiyan-pulis-sports-kaunsiler-updeshta-hlen-dhakar-pulis-supar](https://dailyfulki.com/article/esiyan-pulis-sports-kaunsiler-updeshta-hlen-dhakar-pulis-supar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10268.md](https://dailyfulki.com/news/10268.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। পুলিশ ক্রীড়াক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ আন্তর্জাতিক দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিকপত্রে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও পুলিশ ক্রীড়ায় তার অবদানের প্রশংসা করা হয়েছে।

উপদেষ্টা হিসেবে শামীমা পারভীন এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

আন্তর্জাতিক এ দায়িত্বে মনোনীত হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
