# সাভারে জুলাই শহীদ পরিবার ও আহতদের জামায়াতের  সম্মাননা প্রদান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-julai-sheed-pribar-oo-ahtder-jamayater-smmanna-prdan](https://dailyfulki.com/article/savare-julai-sheed-pribar-oo-ahtder-jamayater-smmanna-prdan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10265.md](https://dailyfulki.com/news/10265.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে জুলাই গণঅভ্যুথানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান।  

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা দেলোয়ার হোসেন।  এ অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত শতাধিক পরিবারকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার নায়েবে আমির  অধ্যক্ষ শহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এডভোকেট শহীদুল ইসলাম, হাসান মাহবুবুর মাস্টার প্রমুখ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
