# বিয়ের পর রোনালদোকে নিয়ে বিশেষ আয়োজন আল নাসরের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-14
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biyer-pr-ronaldoke-niye-bisesh-ayojn-al-nasrer](https://dailyfulki.com/article/biyer-pr-ronaldoke-niye-bisesh-ayojn-al-nasrer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10236.md](https://dailyfulki.com/news/10236.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিয়ের পর প্রথমবার আল নাসরের অনুশীলনে যোগ দিয়েই সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বিশেষ আয়োজন যেন তার নতুন জীবনের উদযাপনকেই আরও রঙিন করে তুললো।

গত ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে ঘরোয়া আয়োজনে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র দুই দিন পরই তিনি ফিরে আসেন আল নাসরের অনুশীলনে। আর সেখানেই অপেক্ষা করছিল সতীর্থ ও কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা।

বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন

আল নাসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন মৌসুম সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন কোচ পোস্তেকোগলু। এরপর দলের অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানাতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো চারপাশ। হাসিমুখে মাথা নত করে সতীর্থদের শুভেচ্ছা গ্রহণ করেন পর্তুগিজ তারকা। এদিন নতুন হেয়ারস্টাইলেও নজর কাড়েন তিনি।

প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। তাদের পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিল পাঁচ সন্তানও। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার বিয়ে ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জল্পনা থাকলেও বাস্তবে এটি ছিল একান্তই সীমিত পরিসরের পারিবারিক আয়োজন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
