# অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সেঞ্চুরি করে তানজিদ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-14
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ostreliyar-matite-itihas-gra-sencuri-kre-tanjid-bllen-alhamdulillah](https://dailyfulki.com/article/ostreliyar-matite-itihas-gra-sencuri-kre-tanjid-bllen-alhamdulillah)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10234.md](https://dailyfulki.com/news/10234.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। অসাধারণ এক সেঞ্চুরি করেছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই পাওয়া এই সেঞ্চুরিকে বিশেষ বলছেন তানজিদ তামিম। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের প্রয়োজন মেটাতেই ব্যাটিংয়ের ধরন বদলেছিলেন বলে জানিয়েছেন তিনি।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম শতকের দেখা পাওয়ার পর অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তানজিদ তামিম বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এখানে খেলতে পারাটা দারুণ একটি সুযোগ। আমার জন্য এটি খুবই বিশেষ, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং এটি আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এর মধ্যেই সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য সত্যিই বিশেষ।’

দলের প্রয়োজন মেটাতেই ব্যাটিংয়ের ধরন বদলেছিলেন জানিয়ে টাইগার এই ওপেনার আরও বলেন, ‘দল আমার কাছে যেটা চেয়েছে, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। উইকেটও ভালো ছিল। তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি এবং নিজেকে শান্ত রেখেছি।’

তবে ব্যক্তিগত সেঞ্চুরির আনন্দের চেয়েও এখন তানজিদ তামিমের চোখ দলের দিকে। ডারউইন টেস্টে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। তার মতে, বাকি সেশনগুলোতে দল যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে ম্যাচে বড় কিছু অর্জন করা সম্ভব।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
