# দাপুটে ব্যাটিংয়ে লিড নিল বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-14
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dapute-bzatingye-lid-nil-banglades](https://dailyfulki.com/article/dapute-bzatingye-lid-nil-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10227.md](https://dailyfulki.com/news/10227.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ডারউইন টেস্টের প্রথম ইনিংস লিড নিল বাংলাদেশ। মিচেল স্টার্কের করা ৫৫তম ওভারে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রান টপকে যায় সফরকারী দল। এ নিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো অজিদের বিপক্ষে লিড পেল বাংলাদেশ।

এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৪২৭ রানের জবাবে অতিথিদের ইনিংস থামে ২৬৯ রানে। ১৫৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের সবচেয়ে চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় খুব বাজেভাবে হেরেছে অতিথিরা। তাতে চিন্তাটা বেড়েছিল আরও কয়েকগুণ। কিন্তু মূল সিরিজ শুরু হতেই ঘুরে দাঁড়ালেন ব্যাটাররা। তানজিদ, শান্তরা যেন বোঝাতে চাইছেন, অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ সামলানোর সামর্থ্য আছে বাংলাদেশের।

বাংলাদেশকে লিডের ভীতটা গড়ে দিয়েছিল বোলাররাই। হাসান মাহমুদ, তানকিন আহমেদ, ইবাদত হোসেনদের দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ইনিংসের শুরু থেকেই ভরসা দিয়েছেন ব্যাটাররা। বিশেষ করে দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ১০২ রানের জুটিতে চাপে পড়ে অস্ট্রেলিয়া। মুমিনুলের (৪৯) বিদায়ের পর জুটি বাধেন শান্ত। এই জুটি এখন ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে।

৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে যান তানজিদ-শান্তরা। লাঞ্চ থেকে ফিরে লিডের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১৯৬ থেকে স্টার্কের বলে তানজিদ বাউন্ডারি মারলে লিড পেয়ে যায় তারা। দলকে লিড এনে দেওয়ার পথে বড় ভূমিকা রাখা তানজিদ এবার সেঞ্চুরির অপেক্ষায়। আজই টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। তাঁকে সঙ্গ দেওয়া শান্ত আছেন ফিফটির অপেক্ষায়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
