# সাভারে  ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-yaba-oo-tzapentadl-tzablet-sh-5-madk-bzbsayee-greftar](https://dailyfulki.com/article/savare-yaba-oo-tzapentadl-tzablet-sh-5-madk-bzbsayee-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10092.md](https://dailyfulki.com/news/10092.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তা জেলা উত্তর ডিবি পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে শুক্রবার রাতে তাদের পৃথক অভিযানে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন সিএন্ডবি তিন রাস্তার মোড় হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (২৮) ও নেলচন প্রতীক (২৬) সহ দুজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন । মাদক বিক্রির পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল জব্দ করেন।
অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী  মোঃ নাদিম হোসেন দিপু (৩৮) ও মোঃ হাবিব মোল্লা (৩০), নামের দুজনকে ১১০  পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। 

অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন হিন্দু ভার্কুতা এলাকা হইতে নিমাই চন্দ্র মন্তু (২৪) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আটক আসামী মোঃ নাদিম হোসেন দিপু এর বিরুদ্ধে ০৯ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
