# সাভারে জাতীয় সংসদ নির্বাচনকালীন এজেন্ট সংবর্ধনা অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-jateey-sngsd-nirwacnkaleen-ejent-sngbrdhna-onushthit](https://dailyfulki.com/article/savare-jateey-sngsd-nirwacnkaleen-ejent-sngbrdhna-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10083.md](https://dailyfulki.com/news/10083.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ঢাকা-১৯ আসন, সাভারে বিগত সংসদ নির্বাচনের সময় সংসদ সদস্যের নির্বাচনী এজেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে সাভার থানা রোডের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সহস্র নির্বাচনী এজেন্টকে সম্মাননা পদক ও ক্রেস্ট প্রদান করা হয়। 

সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 

সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর সভার সাবেক মেয়র বিএনপি নেতা আলহাজ্ব রেফাত উল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব জামাল উদ্দিন মজুমদার প্রমুখ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
