# আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-07
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aoozamee-leeger-sngoe-gntntr-zaz-na-mirja-fkhrul](https://dailyfulki.com/article/aoozamee-leeger-sngoe-gntntr-zaz-na-mirja-fkhrul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10076.md](https://dailyfulki.com/news/10076.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে উল্টো।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজ যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণটি হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’

আজ শুক্রবার এডিটর কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি দাবি করেন, গণমাধ্যমে এখন কোনো চাপ নেই। সেলফ সেন্সরশিপে নিজেরাই সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
গণতন্ত্রকে টেকশই করতে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকারের ৫ মাস যেতে না যেতেই রাজপথে বলা হচ্ছে, পাঁচ বছর যেতে দেব না, আগেই শেষ করে দেব। এই ভাষাগুলো গণতন্ত্রের ভাষা না। আপনি সংসদে আসেন, সংসদে কথাগুলো বলেন।
জুলাই সনদ এবং গণভোট নিয়ে যেসব কথা আছে সেগুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
