# চার বিভাগে ফের ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-06
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/car-bivage-fer-vari-brrishtir-avas-vuumidhser-asnka](https://dailyfulki.com/article/car-bivage-fer-vari-brrishtir-avas-vuumidhser-asnka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10051.md](https://dailyfulki.com/news/10051.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকেই চারটি বিভাগে ভারি বর্ষণ ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
