# ধামরাইয়ে পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-patwareeke-obanchit-ghoshna](https://dailyfulki.com/article/dhamraye-patwareeke-obanchit-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10035.md](https://dailyfulki.com/news/10035.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ধামরায় প্রতিনিধি : ধামরাইয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। এ দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং তার কুশপুতুল দাহ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি থানা রোড এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী শালীনতার সীমা লঙ্ঘন করেছেন। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি। 

এসময় বিক্ষোভকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল দাহ করেন। বক্তারা অবিলম্বে পাটওয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
