স্টাফ রিপোর্টার : নবগঠিত সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সাভার পৌর ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবে এবং ছাত্রসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
