স্টাফ রিপোর্টার : নবগঠিত সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব সামিরের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়াও সাভার থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সাভার থানা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং ছাত্রসমাজের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।
