মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু
daily-fulki

আশুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় সাপের কামড়ে আসিয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 
বুধবার (৩ জুন) দুপুর ১টারদিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য মমতাজ বেগম। এরআগে, সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 


মৃত আসিয়া বেগম আশুলুয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি শামেরটেকী এলাকার মুসলেম বেপারীর স্ত্রী।

মমতা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠানে শুকিয়ে যাওয়া কাপড় আনতে যান ওই নারী। এসময় হঠাৎ তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত একজন কবিরাজের কাজে নিয়ে যান। পরে সেখান থেকে কেপিজে ঢাকা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 


দুপুর সোয়া ২টায় নামাজে জানাযা শেষে তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলেও জানান এই ইউপি সদস্য।
 

সর্বাধিক পঠিত