মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
daily-fulki

ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


ধামরাইয় প্রতিনিধি : ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. রাকিব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফ হোসেনের ছেলে।


মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাওয়ালীপাড়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের ধুলট পাড়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওষুধ কেনার জন্য মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকিব হাসান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি তাদের বাড়ির এক শ গজ উত্তর পাশে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিব নিহত হন।


পরিবারিক সূত্রে জানা গেছে, রাকির দেড় বছর আগে ধামরাইয়ের দেপাশাই গ্রামে বিয়ে করেন। তার দেড় মাস বয়সের একটি সন্তানও রয়েছে।

 

সর্বাধিক পঠিত