মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রথম সেশনেই ৪ উইকেট তুলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
daily-fulki

প্রথম সেশনেই ৪ উইকেট তুলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ


স্টাফ ররিপোর্টার : সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দারুণ বোলিংয়ে ম্যাচে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনেই ৪ উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।


দিন শুরুতে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২১ রান। তবে সকালে মেঘলা আবহাওয়ায় নতুন বলে আগুন ঝরান তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তিনি ফেরান আব্দুল্লাহ ফজলকে। ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটকিপার লিটন দাসর গ্লাভসে।


এরপর আরেক ওপেনার আজান আওয়াইসকেও ফেরান তাসকিন। শর্ট লেগে ক্যাচ দিয়ে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

দ্রুত দুই উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজম মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।


শর্ট কাভারে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ২১ রান করে ফেরেন মাসুদ।
এরপর মিরাজের শিকার হন সৌদ শাকিলও। সুইপ করতে গিয়ে ব্যাটের আগায় লেগে বল তুলে দেন লিটনের হাতে। ৮ রান করে ফেরেন তিনি।

একপ্রান্তে অবশ্য ইতিবাচক ব্যাটিং করেছেন বাবর আজম।


দ্রুত রান তোলার পাশাপাশি দৌড়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৩৭ রানে অপরাজিত আছেন তিনি। 
লাঞ্চ বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭৮ রানের জবাবে এখনো অনেক পিছিয়ে সফরকারীরা।

 

সর্বাধিক পঠিত