মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ পারভেজ হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২৬ এপ্রিল) ভোর রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার টি.এস পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।


আটককৃত পারভেজ হোসেন (২৭) আশুলিয়ার কাঁইচাবাড়ি বটতলা এলাকার মনির হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত