মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার মডেল থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার
daily-fulki

সাভার মডেল থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার


স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভার মডেল থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র (গ্যাস গান) উদ্ধার করেছে পুলিশ।


রোববার (১২ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।


এরআগে, শনিবার বিকেলে পৌর এলাকার নামা গেন্ডার বটতলার অলি কোম্পানির ইটভাটার পশ্চিম পাশে জমে থাকা পানির নিচ হতে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়রা অস্ত্রটি পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে। 


পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে জীবন রক্ষার্থে পুলিশ থানা থেকে পালিয়ে যাওয়ার পর কয়েকশ লোক সাভার মডেল থানায় ঢুকে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায়। ওই সময় তারা অস্ত্রাগার ভেঙে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেনেডসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আগুন দিয়ে থানা ভবনসহ কর্মকর্তাদের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর যৌথবাহিনীর সহায়তায় বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও তার মধ্যে কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
 

সর্বাধিক পঠিত